হরমোন 21_03_2020

1) কোন বিজ্ঞানী সর্বপ্রথম হরমোনের নাম ব্যবহার করেন?
Ans:- বেলিস ও স্টারলিং

2) একটি উদ্ভিদ হরমোনের নাম বল?
Ans:- অক্সিন

3) ডাবের জলে কোন হরমোন থাকে?
Ans:- কাইনিন

4) ফুল ফোটাতে অংশ নয় কোন হরমোন?
Ans:- ফ্লোরিজেন

5) বীজপত্র ও পরিপক্ক বিজে কোন হরমোন পাওয়া যায়?
Ans:- জিব্বেরেলিন

6) পাতাবাহার গাছকে বহুদিন সজীব রাখার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়?
Ans:- কাইনিন

7) ব্যাঙ্গাচি কে ব্যাংকে রূপান্তরিত হতে কোন হরমোন সাহায্য করে?
Ans:- থাইরক্সিন

8) শরীরে আয়োডিনের অভাবে যে গ্রন্থ স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম কি?
Ans:- থাইরয়েড গ্রন্থি

9) কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে?
Ans:- অগ্নাশয়, ডিম্বাশয় ও শুক্রাশয়

10) কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?
Ans:- ইনসুলিন

11) একটি গ্রন্থির নাম করো যা মানুষের মাথার খুলির মধ্যে অবস্থান করে?
Ans:- পিটুইটারি

12) কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়?
Ans:- পিটুইটারি গ্রন্থি

13) ভ্রূণমুকুলাবরণী তে পাওয়া যায় কোন হরমোন?
Ans:- IAA

14) নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের উদাহরণ কি?
Ans:- জিব্বেরেলিন

15) হরমোন ক্ষরিত হয় কোন ধরনের গ্রন্থি থেকে?
Ans:- অনাল গ্রন্থি থেকে

16) অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোন হরমোন?
Ans:- অ্যাড্রিনালিন

17) থাইরক্সিন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে?
Ans:- থাইরয়েড

18) অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত?
Ans:- বৃক্কের ওপরে

19) অগ্নাশয় কি প্রকার গ্রন্থি?
Ans:- মিশ্র গ্রন্থি

20) উদ্ভিদ হরমোন কে কি কি ভাগে ভাগ করা যায়?
Ans:- উদ্ভিদ হরমোন কে তিন ভাগে ভাগ করা যায় -
i) অক্সিন
ii) জিব্বেরেলিন
iii) কাইনিন

21) অক্সিন শ্রেণীর হরমোনের প্রকৃতি কি?
Ans:- অক্সিন শ্রেণীর হরমােনগুলি বিশেষ ধরনের জৈব অ্যাসিড অথবা জৈব অ্যাসিত থেকে প্রাপ্ত যৌগ।

22) সচরাচর প্রাপ্ত দুটি উদ্ভিদ হরমােনের নাম কর?
Ans:- ইণ্ডোল অ্যাসিটিক অ্যাসিড (Indole Acetic Acid, সংক্ষেপে IAA) এবং ইণ্ডোল অ্যাসিটোনাইট্রাইল (Indole Acetonitrile, সংক্ষেপে IAN) সচরাচর প্রাপ্য এই শ্রেণীর দুটি উদ্ভিদ-হরমোন।

23) অক্সিনের কয়েকটি প্রাপ্তিস্থানের নাম কর?
Ans:- ভুট্টা-দানা এবং কয়েক ধরনের ছত্রাক ও জীবাণু থেকে নানা ধরনের অক্সিন পাওয়া যায়। এছাড়া, মানুষের লালায় এবং মূত্রে (প্রচুর পরিমাণে) অক্সিন পাওয়া যায়।

24) সোমাটোট্রফিক হরমোনের অন্যান্য নাম কি?
Ans:- এই হরমোনকে সংক্ষেপে বলা হয় S T H, এই হরমোনের অন্যান্য নাম হল সোমেটোফিন, বৃদ্ধি উদ্দীপক হরমােন এবং বৃদ্ধি হরমোন।

25) সোমাটোট্রফিক হরমোন এর ক্ষরণের উৎস কোথায়?
Ans:- সোমাটোট্রফিক হরমােন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়।

26) অ্যাডরিনালিনের প্রধান কাজ কি কি?
Ans:- অ্যাডরিনালিনের প্রধান কাজ হল :
(i) হৃদঘাতের হার, রক্তপ্রেষ ও রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি,
(ii) মৌল বিপাকের হার বাড়ান,
(iii) এর প্রভাবে গায়ের লােম খাড়া হয়ে ওঠে ও ঘাম হয়।
(iv) অস্থি-সংলগ্ন পেশী এবং হৃৎপিণ্ডে সরবরাহকারী রক্তবাহগুলির গহ্বর বড় করে দেয় ; ফলে, ঐ সমস্ত অঞ্চলে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হতে পারে।
(v) অ্যাডরিনালিন চর্ম এবং পৌষ্টিক নালীর ধমনিকাগুলির ঘর ছোট করে দেয়। এর ফলে চর্ম ফ্যাকাসে হয়ে যায় এবং অন্ত্র অসাড় হয়ে যাচ্ছে বলে মনে হয়।
(vi) অ্যাডরিনালিনের প্রভাবে তারারন্ধ এবং ব্রঙ্কিওলগুলির গহ্বর বড় হয়ে যায়; ফলে, শ্বাসকর্মের হার বেড়ে যায়।

27) কোন্ পাতার কিনারা থেকে অস্থানিক মূল বের হয়?

 Ans:- পাথরকুচি পাতা।

28) ধানগাছের পরজীবী ছত্রাকে কি হরমােন পাওয়া যায়?
 Ans:- জিব্বারেলিন।

29) ভুট্টা দানায় কি নামে কাইনিন পাওয়া যায় ?  Ans:-জিয়াটিন।

30) মানুষের শরীরের একটি মিশ্র গ্রন্থির নাম কর।
 Ans:- অগ্ন্যাশয়।


31) কোন হরমোন বীজহীন ফল সৃষ্টি করতে পারে না?
 Ans:- কাইনিন।

32) অঙ্কুরােদগমের আগে বীজে কার মাত্রা বাড়ে?

 Ans:- জিব্বারেলিন।


33) কিরূপ জীবে হরমােন থাকে না?

 Ans:- অনুন্নত ধরনের জীবে।


34) উদ্ভিদদেহে প্রাপ্ত হরমোনকে কি বলে?
 Ans:- ফাইটো হরমােন।


35) উদ্ভিদের কোথায় প্রধানতঃ পরিবহনযােগ্য হরমোন উৎপন্ন হয়?
Ans:-  মূল ও কাণ্ডের ডগায়।


36) মানুষের কি জিনিষে প্রচুর হরমােন পাওয়া যায় ?
Ans:- মূত্রে।


37)  অক্সিন কিরূপ সহায়ক হরমােন ?
Ans:- বৃদ্ধি সহায়ক।


38) উদ্ভিদের বৃদ্ধি ও বৃদ্ধিজনিত চলন নিয়ন্ত্ৰণ করে কে?

Ans:- অক্সিন।


39) নিষেক ছাড়া ফল সৃষ্টি হওয়াকে কি বলে ?

Ans:- পার্থেনােকার্পি ।


40) কোন্ দশায় বীজের অঙ্কুরােদগম হয় না?

Ans:- অব্যক্ত দশায়।


No comments

Mock Test ।। WBP 2021 ।। Set 03

1) 'ব্যাঙাচি' - কার ছদ্মনাম? A) রাম বসু B) রাজ শেখর বসু C) কাজী নজরুল ইসলাম D) প্রভাতকিরণ বসু 2) আইহোল শিলালিপিতে কার বিষয় জানা যায...

Powered by Blogger.