হরমোনের ওপর MCQ প্রশ্নোত্তর
প্রশ্ন 33. কিরূপ জীবে হরমােন থাকে না?
উত্তর : অনুন্নত ধরনের জীবে।
প্রশ্ন 34. উদ্ভিদদেহে প্রাপ্ত হরমোনকে কি বলে?
উত্তর : ফাইটো হরমােন।
প্রশ্ন 35. উদ্ভিদের কোথায় প্রধানতঃ পরিবহনযােগ্য হরমোন উৎপন্ন হয়?
উত্তর : মূল ও কাণ্ডের ডগায়।
প্রশ্ন 36, মানুষের কি জিনিষে প্রচুর হরমােন পাওয়া যায় ?
উত্তর : মূত্রে।
প্রশ্ন 37. অক্সিন কিরূপ সহায়ক হরমােন ?
উত্তর : বৃদ্ধি সহায়ক।
প্রশ্ন 38. উদ্ভিদের বৃদ্ধি ও বৃদ্ধিজনিত চলন নিয়ন্ত্ৰণ করে কে?
উত্তর : অক্সিন।
প্রশ্ন 39. নিষেক ছাড়া ফল সৃষ্টি হওয়াকে কি বলে ?
উত্তর : পার্থেনােকার্পি ।
প্রশ্ন 40. কোন্ পাতার কিনারা থেকে অস্থানিক মূল বের হয়?
উত্তর : পাথরকুচি পাতা।
প্রশ্ন 41. ধানগাছের পরজীবী ছত্রাকে কি হরমােন পাওয়া যায়?
উত্তর : জিব্বারেলিন।
প্রশ্ন 42. ভুট্টা দানায় কি নামে কাইনিন পাওয়া যায় ?
উত্তর : জিয়াটিন।
প্রশ্ন 43. মানুষের শরীরের একটি মিশ্র গ্রন্থির নাম কর।
উত্তর : অগ্ন্যাশয়।
প্রশ্ন 44. কোন হরমোন বীজহীন ফল সৃষ্টি করতে পারে না?
উত্তর : কাইনিন।
প্রশ্ন 45. অঙ্কুরােদগমের আগে বীজে কার মাত্রা বাড়ে?
উত্তর : জিব্বারেলিন।
প্রশ্ন 46. কোন্ দশায় বীজের অঙ্কুরােদগম হয় না?
উত্তর : অব্যক্ত দশায়।
প্রশ্ন 47. কোন্ হরমোন মুকুল প্রস্তুতির সূচনা করে?
উত্তর : কাইনিন।
প্রশ্ন 48. যে বীজ সহজে অঙ্কুরিত হয় না তার ক্ষেত্রে কোনটি প্রয়ােগ করা হয়?
উত্তর : জিব্বারেলিন।
প্রশ্ন 49. হরমোন উৎপাদন গ্রন্থির কি নালী থাকে?
উত্তর : না।
প্রশ্ন 50. পিটুইটারি গ্রন্থি কার মধ্যে অবস্থিত?
উত্তর : করােটির মধ্যে।
প্রশ্ন 51. কোন হরমোন রক্তে গ্লকোজ বৃদ্ধি করে?
উত্তর : সােমাটোট্রফিক হরমােন।
প্রশ্ন 52. রক্তে গ্লকোজের পরিমাণ কমায় কোন্ হরমােন?
উত্তর : ইনসুলিন।
প্রশ্ন 53. ডিম্বাশয় ও শুক্রাশয়ের বৃদ্ধি ও ক্রিয়াশীলতা নিয়ন্ত্রণ করে কে?
উত্তর : গােনাডােট্রফিক হরমোন।
প্রশ্ন 54. আলফা ও বিটা কোষ কোথায় থাকে?
উত্তর : আইলেটস অফ লাঙ্গারহানসে।
প্রশ্ন 53. রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লে কোন্ রােগ হয়?
উত্তর : মধুমেহ।
প্রশ্ন 56. কোন্ হরমোন কতকটা অনুটকের মত কাজ করে?
উত্তর : থাইরক্সিন।
প্রশ্ন 57. বিশালকায় দৈহিক অবস্থাকে বলে?
উত্তর : প্রান্তবৃদ্ধি।
প্রশ্ন 58. হরমােন সৃষ্টিকারী গ্রন্থিকে কি বলে?
উত্তর : এণ্ডোক্রিন গ্রন্থি।
প্রশ্ন 59. থাইরক্সিন স্বল্পতায় শিশুর কোন্ রােগ হয়?
উত্তর : ক্রেটিনিজম।
প্রশ্ন 60. প্রাপ্তবয়স্কদের শরীরে থাইরক্সিনের ক্ষরণ কম হলে কি হয়?
উত্তর : মিক্সিডিমা রােগ হয়।
প্রশ্ন 61. অপরিণত বয়সে পিটুইটারীর কম ক্ষরণের ফলে কি হয়?
উত্তর : বামনত্ব (Dwarfism)।
প্রশ্ন 62. অপরিণত বয়সে পিটুইটারী বেশী ক্ষরণের ফলে কি হয়?
উত্তরঃ দৈত্যাকৃতি রােগ (Gigantism )।
প্রশ্ন 63. কোন্ হরমােন গাছের ফুল ফোটাতে সাহায্য করে ?
উত্তর : ফ্লোরিজেন।।
প্রশ্ন 64. অক্সিন কি ?
উত্তরঃ এক প্রকার উদ্ভিদ হরমােন।
প্রশ্ন 65. পিটুইটারী গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তর: মস্তিষ্কের তৃতীয় গহ্বরের নিচে।
প্রশ্ন 66. অ্যাডরিনাল গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তর: প্রতিটি বৃক্কের ওপরদিকে।
প্রশ্ন 67. টিটেনি কি ?
উত্তর : নার্ভঘটিত রােগ।
প্রশ্ন 68. থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তর : শ্বাসনালীর তৃতীয় তরুণাস্থি বলয়ের দুধারে।
প্রশ্ন 69. খাদ্যে প্রয়ােজন অনুপাতে আয়ােডিন না থাকলে কি হয়?
উত্তর : গলগণ্ড রোগ।
প্রশ্ন 70. ইনসুলিন কি ?
উত্তর : অগ্ন্যাশয় নিঃসৃত একটি হরমোন।
প্রশ্ন 71. মানবদেহে প্রধান হরমোেন উৎপাদক গ্রন্থি কি?
উত্তর :পিটুইটারী গ্রন্থি।
প্রশ্ন 72. অক্সিন ক’প্রকার ও কি কি?
উত্তর : অক্সিন তিন প্রকার—অক্সিন ‘এ’, অক্সিন ‘বি’ এবং হেটারাে অক্সিন।
প্রশ্ন 73. উদ্ভিদে কোনো অনাল গ্রন্থি আছে কি ?
উত্তর : না।
প্রশ্ন 74. রক্তে মুকোজের মাত্রা কমানাে কার কাজ ?
উত্তর : ইনসুলিনের।
No comments