সংবহন 21_03_2020

1) উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তু সমগ্র অংশে ছড়িয়ে পড়ে?
Ans:- ফ্লোয়েম কলার মাধ্যমে

2) উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়?
Ans:- জাইলেম কলার মাধ্যমে

3) রক্ত কোন ধরনের কলা?
Ans:- তরল যোজক কলা

4) রক্তের রং লাল কেন?
Ans:- হিমোগ্লোবিন থাকার জন্য

5) হিমোগ্লোবিন কি?
Ans:- লৌহ ঘটিত শ্বাসরঞ্জক

6) চিংড়ির রক্ত নীলাভ কেন হয়?
Ans:- হিমোসায়ানিন থাকার জন্য

7) রক্তের উপাদান কি কি?
Ans:- রক্ত রস রক্তকণিকা

8) রক্তে কোন কোন কণিকা থাকে?
Ans:- লোহিত কণিকা, শ্বেত কণিকা ও অনুচক্রিকা

9) রক্তে অবস্থিত দুটি ফ্যাট এর নম কি?
Ans:- নিউট্রাল ফ্যাট ও কোলেস্টেরল

10) রক্ত কণিকার উৎস স্থল কি?
Ans:- লাল অস্থিমজ্জা

11) রক্ত কণিকার ধ্বংসের স্থান কোথায়?
Ans:- যকৃত ও প্লীহায়

12) কোন প্রাণীর রক্তে কোন শ্বাসরঞ্জক থাকেনা?
Ans:- আরশোলা

13) মানুষের হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে?
Ans:- বাম অলিন্দে

14) কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে?
Ans:- লোহিত রক্তকণিকা

15) কোন রক্তকণিকা রক্ত তঞ্চনে সাহায্য করে?
Ans:- অনুচক্রিকা

16) কোন রক্তকণিকা রোগজীবাণু ধ্বংস করে?
Ans:-  শ্বেত রক্তকণিকা

17) লোহিত কণিকার গড় আয়ু কত?
Ans:- 120 দিন

18) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?
Ans:-  ' O '

19) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
Ans:-  ' AB '

20) রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
Ans:- স্ফিগমোম্যানোমিটার

21) রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ ও ভিটামিনের নাম কি?
Ans:- খনিজ ক্যালসিয়াম এবং ভিটামিন K

22) ফুসফুসীয় শিরা প্রবাহিত হয় কি ধরনের রক্ত?
Ans:-  বিশুদ্ধ রক্ত

23) ফুসফুসীয় ধমনীতে প্রবাহিত হয় কি ধরনের রক্ত?
Ans:- দূষিত রক্ত

24) যে রক্ত বাহির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়?
Ans:- শিরা

25) রক্ত তঞ্চন ঘটতে কতক্ষণ সময় লাগে?
Ans:-  3-5 মিনিট

26) রক্তে হিমোগ্লোবিনের অভাব দেখা দেয় কোন রোগে?
Ans:- অ্যানিমিয়া রোগে

27) রক্ত বাহের ভেতরে রক্তের জমাট বাঁধা কে কি বলে?
Ans:- থ্রম্বোসিস

28) অমেরুদণ্ডী প্রাণী (কেঁচো) র দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে? 
Ans:- রক্তরসে

29) একটি মেরুদন্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগ বাহক কে কি বলে?
Ans:- জালক

30) কোন শ্রেণীর প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে?
Ans:- পক্ষী ও স্তন্যপায়ী।

No comments

Mock Test ।। WBP 2021 ।। Set 03

1) 'ব্যাঙাচি' - কার ছদ্মনাম? A) রাম বসু B) রাজ শেখর বসু C) কাজী নজরুল ইসলাম D) প্রভাতকিরণ বসু 2) আইহোল শিলালিপিতে কার বিষয় জানা যায...

Powered by Blogger.