সাধারণ বিজ্ঞান ১০০০ 20_12_2020 Part_3
১ উদ্ভিদ কোশে কীসের পরিমাণ সবচেয়ে বেশি - শর্করা।
২। জার্মান সিলভারের উপাদান কী কী - ২৫-৩০% তামা, ২৫-৩৫% দস্তা ও ১০-৩৫%।
৩। হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন - বিজ্ঞানী ল্যাভয়সিয়ে।
৪| ফসজিনের (Phosgene) রাসায়নিক নাম কী - কার্বনিল ক্লোরাইড।
৫। হাইড্রোজেনের তুলনায় ভারি হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয় - হিলিয়াম। (He)।
৬৷ সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা কটি - ২টি।
৭| পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি - ফ্লোরিন (Florin)|
৮। ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে (তৃতীয়) ইলেক্ট্রনের সংখ্যা কটি - ৭টি।
৯। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ – ০.৯৫% ( আয়তন। হিসাবে)।
১০। হাইড্রোজেনের কোন আইসােটোপের পরিমাণ প্রকৃতিতে বেশি - হাইড্রোজেনের ৩টি আইসােটোপের মধ্যে একমাত্র প্রােটিয়ামের (H) পরিমাণই বেশি (৯৯.৯৮৫%)।
১১। ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় - নাঙ্গাল ও নারােরা।
১২ বদ্ধ ঘরে কোনাে ব্যক্তি কাঠের আগুন জ্বালিয়ে বেশিক্ষণ থাকলে তার মৃত্যুর কারণ হবে কোন গ্যাস - কার্বন মনাে-অক্সাইড। (co)|
১৩| সরলতম হাইড্রোকার্বনের নাম কী -মিথেন।
১৪। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে। হাইড্রোজেনের কীরকম বন্ধন দেখা যায় - একবন্ধন (single bond)|
১৫। কোন-কোন হাইড্রোকার্বনকে অ্যালকিনস(Alkenes) বলে – যেসব হাইড্রোকার্বনের অন্তত দুটি কার্বন (C) পরমাণুর মধ্যে দ্বি-বন্ধন। (Double bond) থাকে (যেমন-ইথিলিন)।
১৬। ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন - ব্লিচিং পাউডারের মতাে ঝাঁঝালাে।
১৭। কোন গ্যাসকে অক্সিজেন বাহক বলা হয় - নাইট্রজেন -ডাই-অক্সাইড
১৮। জণ্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয় - হিমােগ্লোবিন।
১৯। স্কার্ভি রােগ কী কারণে হয় - ভিটামিন C এর অভাবে।
২০ কোন যন্ত্র ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণ নির্ণয় করে - ডগলাস ব্যাগ বা, স্পাইরােমিটার।
২১। লােহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে,কী হয় - পলিসাইথিমিয়া।
.২২| মাইনর কার্পের উদাহরণ কোন-কোন মাছ - বাটা ও পুঁটি।
২৩। বাঘ মশা কাকে বলে - এডিস মশাকে।
.২৪। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ব্যবহৃত একটি বিদেশি মাছের নাম কী - তেলাপিয়া।
২৫| জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত - ২.৫-৩০০ সেন্টিমিটার।
২৬। বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম কী ? - ঘৃতকুমারী।
২৭। মানুষের শরীরে সবচেয়ে ছােট গ্রন্থি কোনটি - পিনিয়াল বডি।
.২৮। স্ত্রী ও পুরুষের মধ্যে কাদের টিউবেকটোমি করা হয় - মহিলাদের।
৩০। হেপাটাইটিস B ভাইরাসে DNA /RNA. র মধ্যে কোনটি থাকে – DNA.
No comments