প্রণব মুখোপাধ্যায়
1) প্রণব মুখোপাধ্যায় এর আসল নাম কি?
Ans:- প্রণব কুমার মুখোপাধ্যায়
2) প্রণব মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
Ans:- ১১ ডিসেম্বর ১৯৩৫
3) প্রণব মুখোপাধ্যায় এর পিতার নাম কি?
Ans:- কামদাকিঙ্কর মুখোপাধ্যায়
4) প্রণব মুখোপাধ্যায় এর মাতার নাম কি?
Ans:- রাজলক্ষ্মী দেবী
5) প্রণব মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
Ans:- প্রণব মুখোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে।
6) প্রণব মুখোপাধ্যায় কোন কলেজ থেকে শিক্ষা লাভ করেছিলেন?
Ans:- সিউড়ি বিদ্যাসাগর কলেজ
7) প্রণব মুখোপাধ্যায় কোন কলেজের অধ্যাপক ছিলেন?
Ans:- দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলার নিকটস্থ বিদ্যানগর কলেজের অধ্যাপক ছিলেন
8) প্রণব মুখোপাধ্যায় কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
Ans:- রাষ্ট্রবিজ্ঞান
9) প্রণব মুখোপাধ্যায় কবে কংগ্রেস দলের প্রতিনিধি স্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন?
Ans:- 1969
10) প্রণব মুখোপাধ্যায় প্রথম কত সালে এবং কোন বিষয়ে ক্যাবিনেট মন্ত্রী পদে নির্বাচিত হয়?
Ans:- 1973, কেন্দ্রীয় শিল্পোন্নয়ন উপমন্ত্রী।
11) প্রণব মুখোপাধ্যায় কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন?
Ans:- তিনি দুইবার অর্থমন্ত্রী হয়েছিলেন। প্রথমবার: 1982 - 1984 , দ্বিতীয়বার: 24 জানুয়ারি, 2009 - 26 জুন, 2012
12) প্রণব মুখোপাধ্যায়ের তৈরি নিজস্ব রাজনৈতিক দলের নাম কি?
Ans:- রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস
13) প্রণব মুখোপাধ্যায় কত সাল থেকে কত সাল পর্যন্ত রাওয়ের মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী ছিলেন?
Ans:- 10 ফেব্রুয়ারি,1995 - 16 মে, 1996
14) প্রণব মুখোপাধ্যায় দেশের অর্থমন্ত্রী থাকাকালীন সেই সময় প্রধানমন্ত্রী পদে কে ছিলেন?
Ans:- মনমোহন সিং
15) প্রণব মুখোপাধ্যায় ভারতের বিদেশ মন্ত্রী থাকাকালীন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans:- পি ভি নরসিমা রাও
16) প্রণব মুখোপাধ্যায় কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন?
Ans:- 22 মে, 2004 - 26 অক্টোবর, 2006
17) প্রণব মুখোপাধ্যায় ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans:- পি. ভি. নরসিমা রাও
18) প্রণব মুখোপাধ্যায় কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন?
Ans:- 25 জুলাই, 2012 – 24 জুলাই, 2017
19) প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন?
Ans:- 13 তম
20) প্রণব মুখোপাধ্যায় থাকাকালীন ভারতের উপরাষ্ট্রপতি কে ছিলেন?
Ans:- মহাম্মদ হামিদ অন্সারি
21) প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি মনোনীত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans:- মনমোহন সিং
22) প্রণব মুখোপাধ্যায় এর আগে 12 তম রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans:- প্রতিভা পাটিল
23) প্রণব মুখোপাধ্যায়ের পরবর্তী 14 তম রাষ্ট্রপতি কে হয়েছিলেন?
Ans:- রামনাথ কোবিন্দ
24) প্রণব মুখোপাধ্যায় কাকে হারিয়ে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন?
Ans:- পিএন সাংমাকে
25) প্রণব মুখোপাধ্যায় কবে ইউরোমানি পত্রিকার সমীক্ষায় বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী রূপে ভূূষিত হন ?
Ans:- 1984
26) প্রণব মুখোপাধ্যায় কবে "ফাইনান্স মিনিস্টার অফ দ্য ইয়ার ফর এশিয়া" - পুরস্কারে ভূষিত হন?
Ans:- 2010
27) প্রণব মুখোপাধ্যায় কবে ভারতরত্ন পুরস্কার পান?
Ans:- 25 জানুয়ারি, 2019
28) প্রণব মুখোপাধ্যায় কবে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন?
Ans:- 2008
29) প্রণব মুখোপাধ্যায় আর কি কি সম্মানে ভূষিত হয়েছিলেন?
Ans:- "ডক্টর অফ লেটারস ডিগ্রি, 2011", "ডি. লিট ডিগ্রি, 2012", "ডক্টরেট অফ ল, 2013",
30) প্রণব মুখোপাধ্যায় কত সালে প্রয়াত হন?
Ans:- 31 আগস্ট, 2020 - দিল্লির সেনা হাসপাতাল
No comments