Mock Test 24_05_2020
1) নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?
A) কুষাণ বংশ
B) মৌর্য বংশ
C) গুপ্ত বংশ
D) ওপরের কোনোটিই নয়
Note:-মৌর্য বংশের প্রথম রাজা - "চন্দ্রগুপ্ত মৌর্য"। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা -"অশোক"
2) অপালা ,লোপামুদ্রা ,গার্গী - এই তিন বিদূষী মহিলা কোন যুগের ছিলেন?
A) বৈদিক যুগ
B) গুপ্ত যুগ
C) আর্য যুগ
D) মৌর্য যুগ
3)নিম্নলিখিত কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে?
A) জাভা
B) বর্নিও
C) মাদাগাস্কার
D) ওপরের কোনোটিই নয়
4) "দ্য গড অফ স্মল থিংস" - গ্রন্থটি কার লেখা?
A) অরুন্ধতী ঘোষ
B) অরুন্ধতী চৌধুরী
C) অরুন্ধতী বিশ্বাস
D) অরুন্ধতী রায়
5) কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?
A) প্রথম নরসিংহবর্মন
B) সিংহ বিষ্ণু
C) দ্বিতীয় নরসিংহবর্মন
D) ওপরের কোনোটিই নয়
Note:- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা "প্রথম নরসিংহ বর্মন"
6) ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়?
A) মেসি
B) রোনাল্ডো
C) পেলে
D) জিদান
7) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
A) দয়ানন্দ সরস্বতী
B) দেশমুখ
C) বালগঙ্গাধর তিলক
D) ওপরের কোনোটিই নয়
Note:- 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
8) নিম্নলিখিত কোনটি ধাতু নয়?
A) সোডিয়াম
B) হিলিয়াম
C) ক্যালসিয়াম
D) ওপরে কোনোটিই নয়
9) খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2020 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) চন্ডিগড়
B) ভোপাল
C) নিউ দিল্লি
D) গুয়াহাটি
10) পান্ডব গোয়েন্দা চরিত্র স্রষ্টা কে?
A) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
B) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
C) সুকুমার রায়
D) ওপরের কোনোটিই নয়
11) "জয় হিন্দ" - দাঁড়া সম্ভাষণ করার প্রথা কে চালু করেন?
A) মহাত্মা গান্ধী
B) সুভাষচন্দ্র বসু
C) জওহরলাল নেহেরু
D) ওপরের কোনোটিই নয়
12)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
A) উমেশচন্দ্র ব্যানার্জি
B) দাদাভাই নওরোজি
C) বদ্রুদ্দিন তায়েবজী
D) ওপরের কোনোটিই নয়
Note:- জাতীয় কংগ্রেসের প্রথম স্থাপিত হয় 1885 সালে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে হয়েছিল।
13) সাধারণত কবে চন্দ্রগ্রহণ হয়?
A) অমাবস্যার দিনে
B) পূর্ণিমার দিনে
C) পূর্ণিমা এবং অমাবস্যার দিনে
D) ওপরের কোনোটিই নয়
14) শকাব্দ গণনা কোন বছর শুরু হয়?
A) 78 খ্রিস্টাব্দ
B) 779 খ্রিস্টাব্দ
C) 79 খ্রিস্টাব্দ
D) ওপরে কোনোটিই নয়
Note:-শকাব্দ গণনা প্রথম শুরু করেন কনিষ্ক।
15) বায়ু কলের দেশ কাকে বলা হয়?
A) স্কটল্যান্ড
B) নেদারল্যান্ড
C) কানাডা
D) ওপরের কোনোটিই নয়
16) ফা হিয়েন কোন সম্রাটের আমলে ভারতে আসেন?
A) সমুদ্র গুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) স্কণ্ডগুপ্ত
17) ব্যারোমিটার এর সাহায্যে কি মাপা হয়?
A) চাপ
B) আদ্রতা
C) উষ্ণতা
D) শক্তি
18) গোরা উপন্যাসের লেখক কে?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) তারাশঙ্কর
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
19)এলাহাবাদ প্রশস্তি তে কোন সম্রাটের বর্ণনা করা হয়েছে?
A) নাগসেন
B) অশোক
C) হর্ষবর্ধন
D) সমুদ্র গুপ্ত
20) ILO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A) জেনিভা
B) ওয়াশিংটন
C) প্যারিস
D) নিউইয়র্ক
Note:- ILO:- International Labour Organisation. 1919 সালে প্রতিষ্ঠিত হয়।
21) কুমারসম্ভব গ্রন্থটির রচয়িতা কে?
A) ব্যাসদেব
B) কালিদাস
C) বানভট্ট
D) নাগসেন
22) কাথিয়াওয়াড় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত?
A) গুজরাত
B) রাজস্থান
C) মধ্যপ্রদেশ
D) কর্ণাটক
23) ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে কোন খাল আছে?
A) পানামা খাল
B) সুয়েজ খাল
C) ইংলিশ চ্যানেল
D) ওপরের কোনোটিই নয়
24)দিল্লির কোন সুলতান "বাজারদর নিয়ন্ত্রণ আইন" চালু করেন?
A) মুহাম্মদ বিন তুঘলক
B) বলবন
C) ফিরোজ শাহ
D) আলাউদ্দিন খলজি
25) কবীর সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A) খেলাধুলা বিশেষ অবদান
B) সাম্প্রদায়িক সম্প্রীতি
C) বাংলা সাহিত্য
D) হিন্দি সাহিত্য
26) "পথের দাবী" - গ্রন্থটি কার লেখা?
A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) সত্যজিৎ রায়
27) গ্যালভানাইজেশন এ কোন ধাতুর ব্যবহার করা হয়?
A) দস্তা
B) টিন
C) ম্যাগনেসিয়াম
D) উপরের কোনোটিই নয়
28) "ডেভিস কাপ" - কোন খেলার সঙ্গে যুক্ত?
A) ব্যাডমিন্টন
B) লন টেনিস
C) ক্রিকেট
D) ফুটবল
29) "মেধা পাটেকর" - নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত?
A) তেভাগা আন্দোলন
B) গঙ্গা বাঁচাও আন্দোলন
C) চিপকো আন্দোলন
D) নর্মদা বাঁচাও আন্দোলন
30) "The Jungle Book" - বইটির লেখক কে?
A) রুডইয়ার্ড কিপলিং
B) জর্জ অরওয়েল
C) মার্ক জুকারবাগ
D) ওপরের কোনোটিই নয়
1 - (B). 11 - (B). 21 - (B)
2 - (A). 12 - (A). 22 - (A)
3 - (B). 13 - (B). 23 - (B)
4 - (D). 14 - (A). 24 - (D)
5 - (B). 15 - (B). 25 - (B)
6 - (C). 16 - (C). 26 - (C)
7 - (A). 17 - (A). 27 - (A)
8 - (B). 18 - (B). 28 - (B)
9 - (D). 19 - (D). 29 - (D)
10 - (A). 20 - (A). 30 - (A)
No comments