জেনারেল স্টাডিস history 19_04_2020

1) জাতীয় কংগ্রেস কবে, কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করে?
Ans:- 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের



2) জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে?
Ans:- 1931 খ্রিস্টাব্দে



3) জার্মানিতে রাজতন্ত্রের পতন কবে হয়?
Ans:- প্রথম বিশ্বযুদ্ধ শেষে, 1919 খ্রিস্টাব্দে।




4) জার্মান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans:- হিন্ডেনবার্গ



5) জেনারেল গিয়াপ কে ছিলেন?
Ans:- বিখ্যাত ভিয়েতনামি সেনানায়ক




6) জোট নিরপেক্ষতা নীতি কার আবিষ্কার?
Ans:- জহরলাল নেহেরুর আবিষ্কার




7) জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন?
Ans:- স্পেনের একনায়ক




8) ঠান্ডা যুদ্ধের সূচনা হয় প্রধানত কোন দুই রাষ্ট্রের মধ্যে?
Ans:- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে




9) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা সময় ভারতের ভাইসরয় এর নাম কি ছিল?
Ans:- লর্ড লিনলিথগো




10) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
Ans:- প্রথম চেম্বারলেন, পরে উইনস্টন চার্চিল



11) দ্বিজাতি তত্ত্বের ফল কি হয়েছিল?
Ans:- 1947 খ্রিস্টাব্দের ভারত বিভাজন



12) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans:- 1920 খ্রিস্টাব্দে




13) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
Ans:- বোম্বাইতে



14) মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত কারা ছিলেন?
Ans:- মুজাফফর আহমেদ, পি সি যোশী, এস এ ডাঙ্গে , প্রভৃতি।



15) মিরাট ষড়যন্ত্র মামলার দুই ব্রিটিশ নাগরিক কে ছিলেন?
Ans:- বেঞ্জামিন ব্রাডলি এবং ফিলিপস স্পার্ট



16) ক্রিপস মিশন কবে ভারতে আসে?
Ans:- 1942 এর মার্চ মাসে





17) ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদে কাকে পরাজিত করেন?
Ans:- পট্টভি সীতারামাইয়া




18) ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পদে গান্ধীজী সর্বপ্রথম কাকে মনোনীত করেন?
Ans:- মৌলানা আবদুল কালাম আজাদ



19) জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক কবে দেন?
Ans:- 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট



20) ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?
Ans:- জহরলাল নেহেরু



21) 1929 খ্রিস্টাব্দে কারা আইন সভায় বোমা নিক্ষেপ করেন?
Ans:- ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত




22) 1930 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং অভিযান কারা করেন?
Ans:- বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত




23) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
Ans:- সতীশচন্দ্র সামন্ত



24) অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত কৃষক নেতার নাম কি?
Ans:- এন জি রঙ্গ



25) তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয়?
Ans:- দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহাকুমায়




26) আলীগড় আন্দোলনের প্রধান নেতার নাম কি?
Ans:- স্যার সৈয়দ আহমদ খান




27) আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়?
Ans:- 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর




28) আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছেন?
Ans:- শ্রীমতি লক্ষ্মী স্বামীনাথন



29) আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠা করেন কারা?
Ans:- রাসবিহারী বসু ও ক্যাপ্টেন মোহন সিং



30) আজাদ হিন্দ বাহিনী কোন তারিখে ভারতের মাটিতে পদার্পণ করেন?
Ans:- 1944 খ্রিস্টাব্দের 18 মার্চ । 

No comments

Mock Test ।। WBP 2021 ।। Set 03

1) 'ব্যাঙাচি' - কার ছদ্মনাম? A) রাম বসু B) রাজ শেখর বসু C) কাজী নজরুল ইসলাম D) প্রভাতকিরণ বসু 2) আইহোল শিলালিপিতে কার বিষয় জানা যায...

Powered by Blogger.