History 30_03_2020
1) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:- মহাপদ্ম নন্দ
2) নন্দ বংশের শেষ রাজা কে?
3) বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে?
Ans:- বিম্বিসার
4) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
Ans:- হর্ষঙ্ক
5) আলেকজান্ডারের ভারত আক্রমণ কালে মগধের রাজা কে ছিলেন?
Ans:- ধননন্দ
6) চন্দ্রগুপ্ত মৌর্য কোন বছর সিংহাসনে বসেন?
Ans:- 324 খ্রিস্টপূর্বাব্দ
7) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:- চন্দ্রগুপ্ত মৌর্য
8) চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে আসেন?
Ans:- গ্রীক দূত মেগাস্থিনিস
9) ইতিহাসে কারা "শ্রেনিক" ও "কুনিক" নামে পরিচিত?
Ans:- বিম্বিসার - "শ্রেনিক" এবং অজাতশত্রু - " কুনিক" নামে পরিচিত।
10) "অমিত্রাঘাত" কার উপাধি?
Ans:- বিন্দুসার
11) অশোক কবে সিংহাসনে বসেন?
Ans:- 273 খ্রিস্ট পূর্বাব্দে
12) কোন বছর অশোকের রাজ্যভিষেক হয়?
Ans:- 269 খ্রিস্ট পূর্বাব্দে
13) অশোক কবে কলিঙ্গ যুদ্ধ যাত্রা করেন?
Ans:- 261 খ্রিস্টপূর্বাব্দ (মতান্তরে 260 খ্রিস্টপূর্বাব্দ)
14) শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:- পুষ্যমিত্র শুঙ্গ
15) আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন?
Ans:- গ্রিসের অন্তর্গত উত্তর ম্যাসিডনের রাজা
16) কে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন?
Ans:- তক্ষশীলার রাজা অম্ভি
17) কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত?
Ans:- পুরুষপুর (বর্তমান পেশোয়ার)
18) কে শকাব্দ প্রচলন করেন?
Ans:- কনিষ্ক
19) কোন বছর শকাব্দ প্রচলিত হয়?
Ans:- 78 খ্রিস্টাব্দে
20) "বুদ্ধচরিত" এর রচয়িতা কে?
Ans:- অশ্বঘোষ
21) কোন সাতবাহন রাজা শকদের পরাস্ত করেন?
Ans:- গৌতমীপুত্র সাতকর্ণী
22) সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি কে?
Ans:- গৌতমীপুত্র সাতকর্ণী
23) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:- সিমুক
24) নাসিক প্রশস্তি তে কার কীর্তি খোদিত আছে?
Ans:- গৌতমীপুত্র সাতকর্ণী
25) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:- শ্রী গুপ্ত
26) গুপ্ত বংশের সম্রাট পড়াক্রমাঙ্ক উপাধি নিয়েছিলেন কে?
Ans:- সমুদ্র গুপ্ত
27) গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন?
Ans:- ফা হিয়েন
28) কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি নেন?
Ans:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
29) কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন?
Ans:- স্কন্দগুপ্ত
30) শকদের রাজধানী কোথায় ছিল?
Ans:- উত্তর-পশ্চিম ভারতের শিয়ালকোট

No comments